মালদা

গাড়ি চেকিং করা সময় পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেফতার দুই যুবক

বৈষ্ণবনগর থানার পুলিশ ১৬ মাইলে কয়েকদিন ধরে নাকা চেকিং করছে। বুধবার রাত আটটা নাগাদ হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাইক সমেত দুই আরোহীকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। 

        জানা যায়, শীতে এইসময় পিকনিকের মরশুম থাকায় রুটিন মাফিক মালদার বৈষ্ণবনগররে ১৬ মাইলের কাছে নাকা চেকিং শুরু
করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বুধবার গাড়ি চেকিং-এর সময় রাত আটটা নাগাদ মোটরবাইক নিয়ে সেখানে আসে ৩৬ বছরের আব্দুল বকির ও ২৪ বছরের সামাউল শেখ নামে দুই যুবক। এদের বাড়ি বৈষ্ণবনগরের বাজেয়াপ্তি গ্রামে। এই দুইজনের মাথাই হেলমেট না থাকায় ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায়, এছাড়া পুলিশের সঙ্গে বচসা ও পুলিশকে হুমকি দেওয়ায় বৈষ্ণবনগর থানার পুলিশ দুইজনকে আটক করে এবং তাদের বাইকটিকেও আটক করা হয়। বৃহস্পতিবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/a9BhiVaRYJA